Views Bangladesh Logo

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২ সড়ক, মেরামতে লাগবে ১৩৬ কোটি টাকা

ন্যায় হবিগঞ্জের ৭ উপজেলার ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামতে প্রয়োজন ১৩৬ কোটি টাকা।

পানি নেমে যাওয়ার পর সড়কগুলোতে বন্যার ক্ষত ভেসে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার ২৪টি সড়কে ৫৮ কিলোমিটারে ছোট-বড় গর্ত ও অনেক স্থানে ভেঙে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, বন্যা কবলিত সড়কের ৪০ কিলোমিটার বানিয়াচং উপজেলায়। এছাড়া আজমিরীগঞ্জে ৩১ কিলোমিটার, চুনারুঘাটে ১৪, বাহুবলে ১১, মাধবপুরে ৭ ও লাখাই উপজেলায় ৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, সদর উপজেলায় খোয়াই নদীর বাঁধে এলজিইডির ২১ কিলোমিটার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকড়া ও রিচি ইউনিয়নের লোকজন এতে দুর্ভোগে পড়েছেন। পানির স্রোতে জালাবাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে প্রায় ৫০ ফুট প্রশস্ত ভাঙন দেখা গেছে। এতে ওই সড়ক দিয়ে মানুষ ও যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া মাছুলিয়া-মশাজান এলাকায়ও নদীর দু’পাড়ের বাঁধে নির্মিত এলজিইডির সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলজিইডি হবিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী ইসতিয়াক হাসান জানান, বন্যায় হবিগঞ্জে ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামতে প্রয়োজন প্রায় ১৩৬ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ