ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, নারীসহ আহত ৬২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় মাতব্বর মতিউর রহমান এবং কাফিল উদ্দিন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে আজ সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে ৪৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত আসছে...

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে