Views Bangladesh Logo

চট্টগ্রামে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুইজন আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার অবৈধভাবে মজুত ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসন চট্টগ্রাম ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহমেদ জানান, অভিযানে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দের পাশাপাশি দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া ডিজেল লোড–আনলোডে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ