Views Bangladesh Logo

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ৬০ কারখানা বন্ধ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর কর্তৃপক্ষ এক এক করে কারখানা বন্ধ ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ