Views Bangladesh Logo

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ আটক ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-১৫-এর সদর কোম্পানির একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) এ এম ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), একই ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী মিনুয়ারা আক্তার (৩৩) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।

তবে অভিযানের সময় আরেক সন্দেহভাজন নূর মোহাম্মদ পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান র‍্যাব কর্মকর্তা ফারুক। তিনি আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, "সন্ত্রাসী কার্যক্রমের" জন্য নূর মোহাম্মদের নেতৃত্বে তারা এই ইউনিফর্ম তৈরি করছিলেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ