পালানোর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বরখাস্ত
চাকরি থেকে পলায়নের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তাঁদের মধ্যে ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানও রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এতে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।
মতামত দিন