Views Bangladesh Logo

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়।

নতুন পদায়নে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা-তে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) এবং সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকেও একই কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে এ পদায়ন কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ