বগুড়ায় খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার
বগুড়া সদরের ঝোপগরী এলাকার মার্কাজ মসজিদের পেছনের খাল থেকে রবিবার বিকেলে পুলিশ ৬টি গ্রেনেড উদ্ধার করেছে।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলো জব্দ করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির উদ্ধারকাজ নিশ্চিত করেছেন।
ওসি হাসান বাসির জানান, গ্রেনেডগুলো পুরনো এবং বর্তমানে সেগুলো সেনাবাহিনীর হেফাজতে আছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও, পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে