Views Bangladesh Logo

কানাডায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৬

 VB  Desk

ভিবি ডেস্ক

কানাডায় উত্তরাঞ্চলে শ্রমিক বহনকারী একটি ছোট উড়োজাহাজ রিও টিন্টো বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উড়োজাহাজটি শ্রমিকদের নিয়ে একট খনির দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে থাকা এক ব্যক্তি জীবিত আছেন। তবে তাঁর অবস্থা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করে।

এদিকে বিমানটির মালিকানা প্রতিষ্ঠান নর্থওয়েস্টার্ন এয়ার লিজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এ বিমানগুলো ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে কতোজন মারা গিয়েছেন সে তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টসহোলম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তারা দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ঠিক কী ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।’

এদিকে এয়ার লিজ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে তারা শোক জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত বাতিল করা হয়েছে। এ দুর্ঘটনা তদন্ত করছে কানাডা সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ