Views Bangladesh Logo

ট্রেনের হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বনের ভেতরে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করা যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে ছয়টি বগির পর হুক ছিঁড়ে যায়। এতে পেছনের ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিনসহ সামনের অংশের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ