Views Bangladesh Logo

ভারতের তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর শহর থেকে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) ও শোভন শেখ (৩৮)। তাদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় ছয়জন বাংলাদেশি রয়েছেন।

পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, ওই বাংলাদেশিরা কাজের জন্য ভারতে এসেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ