Views Bangladesh Logo

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় ৬ জন আটক

ক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাতের ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানায় বাংলাদেশ সেনাবাহিনী। ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাতে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্তরা।

আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং বাকি ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। এর মধ্যে মো. বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা।

আটকের পর অভিযুক্তদের চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ