Views Bangladesh Logo

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জের রাশেদ ওরফে রাজ (১৯), লক্ষ্মীপুরের রামগতির জাকির হোসেন (২১), ফেনী সদর উপজেলার শাহিন উদ্দিন মুন্না (২৯), সোনাগাজীর দেলোয়ার হোসেন (২৪), দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের শাহেদুল ইসলাম শাহিন (১৯) এবং উত্তর করিমপুরের শাহরিয়ার নোমান (১৯)।

পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ছয়জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ