বুধবার ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজের কারণে বুধবার(৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো; নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এলাকা ও জোয়ারসাহারা।
সংলগ্ন এলাকার গ্রাহকেরা গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে