Views Bangladesh Logo

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ হজযাত্রী, মৃত বেড়ে ১৬

 VB  Desk

ভিবি ডেস্ক

হজের উদ্দেশে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মক্কায় মারা গেছেন ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা এন এম মনিরুল হক (৪৫)। শনিবার (১৬ মে) বেসরকারি ব্যবস্থাপনার এই হজযাত্রীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিন থেকে জানা গেছে, এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ হজযাত্রী।

মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও চার জন নারী। মক্কায় মারা গেছেন ১২ জন এবং মদিনায় চার জন।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ