জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ জুন) স্থানীয় সময় সকালে হওয়া এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনটিতে বলা হয়, সোমবার জাপানের মধ্যাঞ্চল শক্তিশালী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে। অবশ্য কম্পনের জেরে সেখানে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নোটো উপদ্বীপ। আর এখানেই চলতি বছরের ১ জানুয়ারি বিধ্বংসী এক ভূমিকম্পে ২৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
মতামত দিন