Views Bangladesh Logo

আখেরি মোনাজাতে শেষ ৫৮তম বিশ্ব ইজতেমা

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের তাবলিগ জামাতসহ লাখো মুসল্লির ‘আখেরি মোনাজাতে’ শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা।

এবারের ইজতেমার তৃতীয় ও শেষ এই পর্বে অংশ নেন নিজামুদ্দিন মারকাজ (মাওলানা সাদ) অনুসারীরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হয়ে দুপুর একটা ০৭ মিনিটে শেষ হওয়া এই মোনাজাত আরবি ও উর্দুতে পরিচালিত হয়। আখেরি মোনাজাতে ইমামতি এবং সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান ও খুতবা দেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মোনাজাতে যোগ দেন লাখ লাখ মুসল্লি। শেষ দিনে টঙ্গী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচলে উন্মুক্ত করে দেয়া হয়।

এই পর্বে, মাওলানা ইউসুফ বিন সাদের নেতৃত্বে নয় জোড়া দম্পতির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। তাবলিগ ঐতিহ্য অনুসরণে বিয়েতে ১৫০ তোলা রুপা বা তার সমপরিমাণ কাবিন ধার্য করা হয়।

এবারের ইজতেমায় ছিলেন ৫০টিরও বেশি দেশের প্রায় এক হাজার ৭০০ বিদেশি মেহমানও।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হয় তাদের ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের মুরুব্বি মাওলানা জুবায়ের আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ