Views Bangladesh Logo

আগামী ১৫ এপ্রিল থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে ৫৮ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ ধরা ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনটি আসন্ন রমজান ও মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজন করা হয়েছিল।

উপদেষ্টা ফারিদা আখতার বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন দেশের সকল নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।

এছাড়া এই সময় ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বিপণন এবং কেনাবেচাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। রমজানের ১ তারিখ থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

তিনি বলেন, প্রতি কেজি ব্রয়লার মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার পাস্তুরিত দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে। রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই পণ্যগুলো ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ