Views Bangladesh Logo

আজ থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে আজ থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই ৫৮ দিনব্যাপী নিষেধাজ্ঞা চলাকালে প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলায় সাগরে মাছ ধরার সঙ্গে জড়িত জেলের সংখ্যা ৬৫ হাজার। ১৫ এপ্রিল থেকে তারা সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবেন। এই সময়ের জন্য সরকার তাদের জন্য জনপ্রতি ৭৮ কেজি চাল বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ