Views Bangladesh Logo

ভয়েস অব আমেরিকার জরিপ

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭ শতাংশ মানুষ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ।

ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড। অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত জরিপটিতে অংশগ্রহণ করেন ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষ।

উত্তরদাতাদের ৪ দশমিক ৯ শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছেন আর ২ দশমিক ৬ শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা (৩৯ দশমিক ৯ শতাংশ) আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০ দশমিক ৮ শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে।

জরিপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিৎ? এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিৎ বলে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি, ৫৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিৎ।

নিষিদ্ধের পক্ষে মত দেয়া উত্তরদাতাদের ১৫ দশমিক ২ শতাংশ দেখতে চান আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে আর ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চান ৮ দশমিক ৯ শতাংশ।

আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে ৪৬ দশমিক ৮ শতাংশ, ৪৫ দশমিক ৮ শতাংশ তাদের রাজনীতি করতে দেয়ার পক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ