Views Bangladesh Logo

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারা দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারা দেশ। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী জানা গেছে, সকাল ১১টা ৩৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ২৯ সেকেন্ড স্থায়ী হয়।

সংস্থাটি আরও জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভারতের ইয়াইরিপক এলাকার পূর্ব দিক থেকে ৪৪ কিলোমিটার দূরে। এটির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৪৩° উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৪৮৪° পূর্ব দ্রাঘিমাংশে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, বুধবার সকাল ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

রুবায়েত কবীর আরও জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায়। উৎপত্তিস্থল থেকে এর দূরত্ব ছিল ৪৪৯ কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬, যা একটি মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এদিকে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।  উল্লেখ্য, গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ