Views Bangladesh Logo

সেপ্টেম্বরে দুর্ঘটনায় ৫৫৪ মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশে সড়ক, রেল ও নৌপথে গত সেপ্টেম্বর মাসে মোট ৫৪৭টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে সড়কে ঘটেছে ৪৯৩টি দুর্ঘটনা। সবমিলিয়ে এসব দুর্ঘটনায় মোট ৫৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩৮ জন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল।

যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও চার জন আহত হয়েছেন। আর ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৫৬ জন আহত হওয়ার পাশাপাশি নিখোঁজ আছেন ৪৭ জন।

প্রতিবেদনের তথ্য অনুসারে, সড়ক দুর্ঘটনাগুলোর ভেতর এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনা ও এতে নিহতের হার সবচেয়ে বেশি। এ সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৮দশমিক ৯৪ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ১৫ শতাংশ ও আহতের ১৫ দশমিক।

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ১১৬টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন।

আর সবচেয়ে কম ২৬টি সড়ক দুর্ঘটনায় বরিশাল বিভাগে নিহত হয়েছে ২৩ জন। আহত ৪৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ