Views Bangladesh Logo

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪১ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬৩ জন, গুলশানে ৫১ জন এবং উত্তরা বিভাগে ৬০ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা ও ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ছুরি ও একটি এন্টিকাটারও জব্দ করা হয়।

এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ