মধ্যরাতে সিলেটে ৫.৩ মাত্রার ভূমিকম্প
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
তবে এ ভূমিকম্পে কোন হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে