Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে সংকটে ঢাকা থেকে বাতিল ৫২৮ ফ্লাইট

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটি জানায়, সোমবার আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ–এর ২টি, এয়ার অ্যারাবিয়া–এর ৮টি, গালফ এয়ার–এর ২টি, কাতার এয়ারওয়েজ–এর ৪টি, এমিরেটস–এর ২টি, জাজিরা এয়ারওয়েজ–এর ৪টি, ফ্লাইদুবাই–এর ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস–এর ২টি ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান–সহ কয়েকটি দেশের বিভিন্ন এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বেবিচক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে। ওই দিন ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই ধারা শুরু হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশসীমা বন্ধ থাকার প্রভাবেই ঢাকার সঙ্গে ওই অঞ্চলের আকাশপথে এই বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ