Views Bangladesh Logo

ভোট দেননি ‘৫ কোটি ১৭ লাখ মানুষ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ২১২টি আসন পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের মিত্রদল।

জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদল ৭৭ আসন। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দলকে রাজনৈতিক দলকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।

সে হিসেবে ৫ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৯শ ৩ জন ভোটার কেন্দ্রে যাননি। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার ১ হাজার ২৩২ জন।

তবে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। কমিশনের প্রদত্ত হার অনুযায়ী আনুমানিক ৬ কোটি ৪ লাখের কিছু বেশি ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ প্রায় ৬ কোটি ৭১ লাখেরও বেশি ভোটার ভোট দেননি। শতকরা হিসাবে এটি মোট ভোটারের ৫২ শতাংশেরও বেশি।

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোটের হার ছিল ২০০৮ সালের নির্বাচনে। তখন ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল। সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে, ২৬ দশমিক ৫৪ শতাংশ।

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ দশমিক ৪৫ শতাংশ। ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল যথাক্রমে ৭৪ দশমিক ৯৬ ও ৭৫ দশমিক ৫৯ শতাংশ।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে এবারের ঘোষিত ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটের হার দেশের নির্বাচন-ইতিহাসের প্রেক্ষাপটে মধ্যম পর্যায়ের অংশগ্রহণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ