Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ৮৩ জন, উত্তরা বিভাগ ৬৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, রমনা বিভাগ ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১২,২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, ৭টি তেলের ড্রাম এবং এক জোড়া সিটি গোল্ডের কানের দুল। এ সময় অপহৃত ৬ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিসি আখতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ