Views Bangladesh Logo

পর্যটক পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ৫১ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একিপিএস) ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে দেশটিতে প্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশিকে আটক করেছে।

তারা সবাই পর্যটক ভিসায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন; কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তাদের মূল উদ্দেশ্য সেখানে কাজ করা।

শুক্রবার (২১ মার্চ) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পর্যটক ভিসা নিয়ে প্রবেশ করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরের টার্মিনাল ১-এ সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। এরপর ভুয়া হোটেল বুকিং ও অভিবাসন কর্তৃপক্ষকে ফাঁকি দেয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

একেপিএস জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) মোট ৬৭ জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের নজরদারিতে রাখা হয়। পরে ৫১ জনকে আটক করা হয়।

সংস্থাটি আরও জানায়, তল্লাশির সময় একজন পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। আটক ব্যক্তিরা মূল অভিবাসন গেট দিয়ে যাওয়ার পরিবর্তে দিকভ্রান্তভাবে ছোটাছুটি করছিলেন। পরে তাদের মধ্যে  কয়েকজন স্বীকার করেন যে, তাদের উদ্দেশ্য মালয়েশিয়ায় চাকরি খোঁজা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ