Views Bangladesh Logo

৯ এপ্রিল থেকে শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা

 VB  Desk

ভিবি ডেস্ক

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। যেসব প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতি লেখক প্রয়োজন, তাঁদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

এর আগে গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী।

গত ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারের ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।

ক্যাডারভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ