Views Bangladesh Logo

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।

আজ বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল কমিশনের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল এবং সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ