Views Bangladesh Logo

৫০তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ: উত্তীর্ণ ১২,৩৮৫ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ১২,৩৮৫ জন প্রার্থী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্ভাব্যভাবে শুরু হবে ৯ এপ্রিল।

পিএসসি গত ২৬ নভেম্বর ১,৭৫৫টি ক্যাডার ও ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। পরীক্ষা ৩০ জানুয়ারি ঢাকার পাশাপাশি ৭টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ