Views Bangladesh Logo

ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ বাংলাদেশে পৌঁছাচ্ছে। বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই জ্বালানি তেল মঙ্গলবার (১০ মার্চ) দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হোসেন আজাদ।

বিপিসি সূত্র জানায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সরকার জ্বালানি তেলের স্বাভাবিক মজুত বজায় রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে আমদানি করায় পরিবহন ব্যয় ও সময় দুটোই সাশ্রয় হবে।

এর আগে রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

বৈঠকে আগামী চার মাসে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। সরকারের উচ্চপর্যায়ের এই উদ্যোগের অংশ হিসেবেই প্রথম চালান হিসেবে ৫ হাজার টন ডিজেল দেশে আসছে।

এদিকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির একটি বিদ্যমান চুক্তিও রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ