‘পুলিশ সহায়ক’ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন: ডিএমপি কমিশনার
রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা দিতে ৫০০ জনকে ‘পুলিশ সহায়ক’ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৮ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও তাদের দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘‘ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেয়া হবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।’’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে