Views Bangladesh Logo

জয়পুরহাটে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

য়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আবু হোসাইন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ রায় দেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন।

এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল ।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৫ মার্চ পাঁচবিবির দরগাপাড়া এলাকায় আবু হোসাইনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের লোকদের সংঘর্ষ হয়। এ সময় আবু হোসাইনের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে এবং দুই পায়ে মারধর করে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আবু হোসাইনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া মেডিকেলে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৯ দিন পর আবু তিনি ন মারা যান।

পরে এ ঘটনায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন আবু হোসাইনের বাবা আবু তাহের। মামলাটির তদন্ত শেষে ৩০ জুলাই আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানা পুলিশের তৎকালীন এসআই মমিনুল হক। পরবর্তীতে মামলা চলাকালীন দুই আসামির মৃত্যু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় দেন। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক রয়েছেন আমিনা বেগম নামে এক আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ