Views Bangladesh Logo

উত্তর ফ্রান্সে পৃথক ঘটনায় গুলিতে নিহত ৫ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ডানকার্কের কাছাকাছি শনিবার (১৬ ডিসেম্বর) পৃথক ঘটনায় গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিবাসীও রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) লুন-প্লাজ শহরে চারজন এবং ওয়ার্মহাউটে একজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন অভিবাসী এবং দুইজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

ইউটোপিয়া-৫৬ নামে একটি সহায়তা সংস্থার প্রধান সালোম বাহরি জানিয়েছেন, লুন-প্লাজের একটি অভিবাসী ক্যাম্পে বিকেল ৪টা ১৫ মিনিটে গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি দমকলকর্মী এবং প্যারামেডিকরা পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

লুন-প্লাজে হামলার দায়ে সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার গাড়ি থেকে তিনটি বন্দুক উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডানকার্ক প্রসিকিউটর অফিস ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে ওয়ার্মহাউটে একটি পৃথক ঘটনায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনার বিস্তারিত এখনও অজানা থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায়ও তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ