Views Bangladesh Logo

গুলিবিদ্ধ নারীসহ পাঁচ রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

নিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে একটি নৌকায় করে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করায় নাফনদীতেই তাদের আটকে দিয়েছে বিজিবি সদস্যরা।

শাহপরীরদ্বীপের নাফনদী সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নৌকায় থাকা পাঁচজনের মধ্যে একজন গুলিবিদ্ধ নারী ও অপর চারজন পুরুষ।

বিজিবি সদস্যরা নৌকাটি ঘিরে অবস্থান নিয়েছে। ফলে তারা নাফনদীতে ভাসমান নৌকায় অবস্থান করছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছেন বলেও জানান তারা।

শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, “আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। নৌকায় একজনকে শুইয়ে রাখা হয়েছে। শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো আছে।”

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন শুনেছি। এর মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন বলে জেনেছি, তবে বিজিবি তাদেরকে ঢুকতে দিচ্ছেন না।”

তবে বিষয়টি নিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি’র কোনও বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনভাবেই অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশের নাফনদীর মিয়ানমার সীমান্তের ওপারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বিকট শব্দের বিস্ফোরণ শোনা গেলেও দুপুর একটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আর কোনও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ