পশ্চিম তীরে ইসরায়েল-হামাস সংঘর্ষে ৫ ফিলিস্তিনি নিহত
গাজার উত্তর-পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান স্থানীয় একটি হাসপাতালের পরিচালক।
তুলকারেম শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পাঁচজনের বয়স ২১ থেকে ২৯ বছরের মধ্যে। তারা সকলেই পুরুষ।
থাবেত হাসপাতালের প্রধান আমিন খাদের বলেছেন, নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, পশ্চিম তীরের একই অংশে অভিযানটা চালানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে