Views Bangladesh Logo

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরের একটি মসজিদের ভিতরে তারা এ হত্যাযজ্ঞ চালায় বলে নিউজ এজেন্সি আন্দালুর প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাইয়ের দাবি, ওই পাঁচজন ব্যক্তি ক্যাম্পের ‘মসজিদের ভিতরে লুকিয়ে ছিলেন।’

ওই মুখপাত্র বলেন, ওই পাঁচজনের মধ্যে ইসলামিক জিহাদের কমান্ডার মুহাম্মদ জাবেরও ছিলেন, যিনি আবু সুজা নামে পরিচিত।

এর আগে বুধবার (২৮ আগস্ট) পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী , যা দুই দশকের মধ্যে সবচেয়ে বড়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্দালু জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর এই অভিযানে অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজ এজেন্সিটি বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫,৪০০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ