Views Bangladesh Logo

দোহারে বসতবাড়িতে দুর্বৃত্তের আগুন, দগ্ধ ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় একটি বাড়িতে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে জুলহাস নামের এক ব্যক্তির আধাপাকা বসতবাড়িতে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ছুঁড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে জুলহাস, ২ শিশু ও নারীসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হন। আর্তচিৎকার শুনে এসময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।

ঘটনার পরপরই দোহার ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা জেলা পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ