Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬২ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২২ জনে।

এ সময়ের মধ্যে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন।

শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার তিনজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ২৫৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ হাজার ৭০২ জন। সারাদেশের হাসপাতালে এখন চিকিৎসাধীন দুই হাজার ৪০৮ জন, যার মধ্যে এক হাজার ৪১২ জন ঢাকার বাইরের।

গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন, যাদের এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ