Views Bangladesh Logo

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার ৭৭৩ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে সারা দেশে মোট ৭৪ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭০ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণে পরিস্থিতি নজরদারিতে রাখা জরুরি। আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থাপনা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত আপডেট দিচ্ছে বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ