Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ৪৬৪

 VB  Desk

ভিবি ডেস্ক

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে মারা যাওয়া শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৩৮৯ জন এবং হাম শনাক্ত হয়ে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫৪ হাজার ৯১১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু, যাদের মধ্যে ৩৮ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে ৭ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ