Views Bangladesh Logo

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এ সময়ে সারাদেশে নতুন করে ৯০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। শুধু উপসর্গের দিক থেকে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামজনিত উপসর্গ দেখা গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ৪ হাজার ৬৯৩ জন শিশুর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ের মধ্যে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ