হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬১০
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে, মৃতদের মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা ৯১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।
অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন। দেশে হামের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে