Views Bangladesh Logo

ক্রসিংয়ে উঠে বাসের তেল শেষ, লাইনে বসা ৫ জনের প্রাণ নিল ট্রেন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, নিহতরা একই পরিবারের সদস্য।


শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নম্বর সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।

পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উদ্দেশে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে জ্বালানি শেষ হয়ে ধলাটেংগর এলাকায় থেমে যায়। এ সময় চালক ও সহকারী তেল আনতে যাত্রীদের নামিয়ে নিকটবর্তী পাম্পে যান।
এর মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সংলগ্ন রেললাইনে বসে ছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন তাদের ওপর উঠে যায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই মিজানুর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ