Views Bangladesh Logo

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে — ইউসুফ আলী, যিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে ছাতক উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে 'রিফাত পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে আসছিল। এ সময় সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বাসচালক মোবাইল ফোনে কথা বলায় মনোযোগ বিচ্যুত হলে বাসটি সিএনজির ওপর উঠে যায়। এতে উভয় যানবাহন রাস্তার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির দুজন যাত্রী নিহত হন। চালকসহ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর আগেই তারা মারা যান।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি। তখন বাসের এক নারী যাত্রী জানান, বাসচালক মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ তিনি সিএনজির ওপর গাড়ি তুলে দিলে দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে দুজন এবং ওসমানী হাসপাতালে তিনজন মারা গেছেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বলেন, জালালপুরে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন। আলাদা একটি ঘটনায় নারায়ণপুরে এক নারী পথচারী বাসচাপায় নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ