Views Bangladesh Logo

যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। এ নিয়ে গত দুদিন ধরে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।


একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে যায়। দফায় দফায় সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ জানিয়েছেন, ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুই আওয়ামীপন্থী শিক্ষক- অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ ও সিএসই বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মো. গালিবকে--সাময়িক বরখাস্ত করা হয়। ডক্টর গালিবের বরখাস্ত আদেশকে অবৈধ দাবি করে শুক্রবার জুম্মার নামাজের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সিএসই বিভাগের শিক্ষার্থীরা। রাতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের পেছনে এ ঘটনারও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ