Views Bangladesh Logo

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পাঁচজনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই সাবেক প্রভাবশালী ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। প্রসিকিউটর ফারুকী এই আবেদন আদালতে উপস্থাপন করেন, আর আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

সাবেক আইজিপি মামুনকে ভাসানটেক থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর পলককে কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও, সাবেক আইজিপি মামুনকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ