Views Bangladesh Logo

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় ৫ জন আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকাস্থ বাড়িধারার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (৩ মে) রাতে অভিযান শেষে তাদের থানায় হাজির করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. উজ্জ্বল হোসেন (৩৫), যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি; মাসুদ রানা (৩৫), জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক; মীর সাইফুল্লাহ শাফি (৩৮), যুবলীগের কর্মী; এবং ছাত্রলীগের সদস্য আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪), সবাই সদর উপজেলার গারপাড়া ইউনিয়নের বাসিন্দা।

১৫ এপ্রিল দিনগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে রোববার (৪ মে) দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ