Views Bangladesh Logo

যশোরে শেখ হাসিনা সরকারের গুণকীর্তির গান বাজানোয় আটক ৫

শোরে কারাতে প্রশিক্ষণ সেমিনারে শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন নিয়ে রচিত সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। তবে মুচলেকা দেয়ায় পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) যশোর জিমনেশিয়ামে আয়োজিত সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি।

আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম, রওশন আরা রাশু, ইমরান হাসান টুটুল, অর্চনা বিশ্বাস ইভা এবং হুমায়ুন কবীর। এদের মধ্যে অর্চনা ‘জয়তী সোসাইটি’ নামের একটি সংস্থার পরিচালক, রাশু শেকড় নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কর্মচারী। আর টুটুল সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সম্পাদিত স্থানীয় দৈনিক স্পন্দনের ফটোগ্রাফার। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এ ব্যাপারে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, উদ্বোধনের পর নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিম সং(গান) বাজানো হচ্ছিল। ওই সংগীত শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত। আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সেই কারণে পুলিশ ডেকে আয়োজকদের ধরিয়ে দিয়েছি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ তাদেরকে থানায় আটকে রাখার পর এই ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না করার শর্তে মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ